কবিতা প্রাচীন অভিশাপ
কবি আতাউল হাকিম আরিফ
সময় সেপ্টেম্বর ২০২১
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বেদনার নিঃশ্বাসগুলো উড়ে যায় মেঘালয়ে
যেমনটি ভবঘুরে ফড়িং পালিয়ে বেড়ায়,
অন্যত্র নদীর গহব্বর থেকে উঠে আসে
শ্বাস্বত কালের কীর্তন!

নীলবর্ণ অবনীর ছায়াতলে শোভিত শরীর,
মন ও মননের জাগরণ লুটে নিয়ে গেছে নব্য ভূস্বামী!

এখানে এখন কূজনের কলরব, ভীষণ উন্মত্ততা!
ঘাম, রক্ত, গ্লানি অতপর প্রাচীন অভিশাপে….
আমি এক বাতিল পৌরুষ….
প্রতিনিয়ত দরোজায় কড়া নাড়ে নিরস্ত্র কঙ্কাল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted