কবিতা নাভীর তলদেশে
কবি আতাউল হাকিম আরিফ
সময় ২৪ ফেব্রুয়ারি ২০২২
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় রূপক
Review This Poem

হাইড্রেন্ট পয়ঃপ্রণালিযুক্ত নেতাফ্যাতাদের হাঁকুপাঁকু
চামচিকাদের চর্বিযুক্ত গতর যখন ছুঁয়ে দেয় প্রেমিকার স্তন!
কিংবা ছদ্মবেশে বিষদৃষ্টি ঢেলে দিয়ে বিষ্ঠাত্যাগ করে শকুনীর দল,
পাপচুম্বনে জরাগ্রস্ত এই শহরে ছড়িয়ে পড়ে বিষাক্ত ভাইরাস….

আমি তখন পাহাড়ের কাছে গিয়ে অনেকগুলো দুঃখের গল্প বলে আসি,
তদ্রূপ সাগরের কাছে গিয়ে ঝেড়ে ফেলতে চাই কষ্টগুলো
অজস্র ঘূর্ণিময়তায় কত শতবার মৃত্যু কামনা করেও ফিরে এসেছি
কেননা তুমি তো আছো, হোক না কিছুটা অপবিত্র, তবুও তোমার নাভীর তলদেশে কিঞ্চিৎ সুখ খুঁজে পাওয়ার নেশায়!
নির্জনতায়, অন্ধকারে ঝরে পড়ুক বৃষ্টিধারা!

guest
0 Comments
Newest
Oldest Most Voted