| কবিতা | তোমাকে ছুঁয়ে যায় |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ১ মার্চ ২০১৮ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | প্রেম |
মৃত্তিকা এবং একটি কেঁচো যেমন
ধ্রুপদী সুর এবং তুমি-আমি তেমন।
সদ্য জেগে উঠা সবুজ চর কিংবা
ক্ষুদ্র টিলার মতো যৌবনবতী তুমি।
কবিতার শরীর বেয়ে হেঁটে চলেছ,
কবিতার ছন্দেবন্ধে তোমাকে ছুঁয়ে যায়।