| কবিতা | তুমি যদি হও পুষ্প নদী |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২০২২ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | প্রেম |
১
তোমার মায়াবী চোখে দুঃখভরা জল
আমার মনটাও আজ নিস্তব্ধ শশ্মান
২
বাতাসের নৃত্যকলায় উড়ছে শঙখচিল
মেঘে মেঘে বেজে ওঠে বিরহ সংগীত
৩
তোমার বয়ঃসন্ধিকালের উড়ন্ত ডানায়
আমি ছিলাম তোমার গোপন শিরোনাম
৪
মনের সিন্ধুকে আর থেকোনা ছদ্মবেশে
আজো- আমি আছি দু-হাত বাড়িয়ে
৫
যদিও হৃদয়ে আমার কাঠফাটা রোদ
তুমি আসলে তবে-লুটে নেবো জোৎস্নামাখা চাঁদ
৬
হৃদয়ের প্রতিধ্বনিতে, শব্দে ও ছন্দে
তুমি যদি হও পুষ্প নদী, আমি অগ্নি বৃষ্টি ।