কবিতা জীবনের দাম
কবি আতাউল হাকিম আরিফ
সময় ৫ জুন ২০২২
উৎসর্গ ২০২২ সালে সীতাকুণ্ডের বিএম ডিপোর অগ্নিকাণ্ডে নিহতদের
লিখার স্থান সীতাকুণ্ড
সম্পৃক্ততা জুন-২০২২, সীতাকুণ্ড ট্রাজেডি 'র প্রেক্ষাপটে লিখা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

আমার দুই চোখে নদীর মতো জেগে উঠে মৃত্যুর মিছিল, বিকলাঙ্গ মানুষের আর্তনাদ।
হাবিব, মোমিনুল, মনিরুজ্জামান, আফজাল সহ অজস্র মৃতচোখ!

মুহুর্তেই আমি হয়ে যায় অচৈতন্যের দাঁড় কিংবা
আমি হয়তোবা মানুষ-ই নয়! দাঁতাল শুয়োরের প্রতিনিধি!
কেননা-এখানে প্রতিদিন শুয়োরের গন্ধ গায়ে মাখতে হয়!

এই মুহূর্তের হটকেক নিউজঃ এক একটি জীবনের মূল্য একইঞ্চি সমবেদনা, দুই ইঞ্চি করুণা…
অতপর; জীবনের দাম দিয়ে কেনা যায় বড়জোর এক গ্যালন পানি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted