| কবিতা | এই পথটা অনেক দূর |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| কাব্যগ্রন্থ | ভিউকার্ডের রমনীগণ |
| সময় | ২০১৮ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
এই পথটা অনেক দূর পর্যন্ত গিয়ে ঠেকেছে
বাল্মিকির যেখানে শুরু হয়তোবা সেখানে
উত্তরের স্রোতধারাটাও সামন্তদের
ঠিক চৌকোনাটায় আটকে গেছে হয়তোবা!
কিছু দূর্বোধ্য শব্দ,কিছু আগন্তুক বড্ড
হৈ-চৈ শুরু করে দিয়েছে।
দত্তদের বটশীর সমান বয়সী পুরুষ সে
একবার করে আসে ঘোর অন্ধকারে
কিছু সংকেত দিয়ে যায়,কিছুটা অস্পষ্ট
ঘুমঘোরে হেঁটে যায় বটশী তলে
অশরীরির আগমনে কাঁপতে কাঁপতে
পুনরায় অন্ধকার রাতে
ত্রিশোর্ধ রমনীর বশীকরণে!