কবিতা আলোর সাইরেন
কবি আতাউল হাকিম আরিফ
সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৩
লিখার স্থান সীতাকুণ্ড
কবিতার বিষয় রূপক
Review This Poem

ভাত গন্ধ, শরীরের রক্ত, ঘাম, স্পন্দন এবং মাটির মগ্নতায়
চিত্রিত দৃশ্যপট প্রায়শ; বর্ণের বিচ্ছুরণ ঘটিয়ে জাগিয়ে তোলে আপন সত্তা
তবুও আমার উজ্জ্বল স্বপ্নগুলো সপে দিলাম একটি উড়ন্ত পাখির ডানায়
ভোরের স্তব্ধতা ডিঙ্গিয়ে ব্যাপ্ত নক্ষত্রের সুবিশাল তরঙ্গে ঈশ্বরের খোঁজে.….
এই অধম- নারকীয় অন্ধকার সইবনা, বুকে বাজুক আলোর সাইরেন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted