কবিতা আমার মা
কবি আতাউল হাকিম আরিফ
কাব্যগ্রন্থ এই শহরের চোখ হলুদ
সময় মা দিবস ২০২০
উৎসর্গ মা (জাহানারা রহমান)
লিখার স্থান সীতাকুণ্ড
সম্পৃক্ততা মা দিবসে লিখা
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

মা,
আজ বারবার ভেসে আসছে তোমার মুখ
মজাপুকুরের মাটি, নালিতা শাখের বীচি ,
জলপাই আচার
অজস্র পোঁটলায় চিকচিক করছিলো তোমার চোখ!
আগুন-মাটি-জলে তোমার হাতের পাতা
এখনো চলছে অবিরাম!

মা,মাগো
তোমার গর্ভাশয়ে বেড়ে উঠেছিলাম বলেই
অজস্র রঙ গায়ে মাখছি,
নকশী কাঁথা জড়িয়ে আছে বুকে!

মা, ও মা…
তুমি যে আমার গানের পাখি,
তোমার স্নেহদাগে অবিরাম সূর্য আঁকি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted