| কবিতা | হত্যাকারী কবিতা |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | জীবনমুখী, মৃত্যু |
জানি, একদিন আমি কবিতার জন্যই শেষ হয়ে যাব।
আমার হত্যাকারী হবে কবিতা,
আমার হত্যাকারী হবে কল্পনা-চিন্তা-ভাবনা।
মানুষ মানুষকে খুন করলে তার বিচার হয়।
কিন্তু কবিতাকে কাঠগড়ায় দাঁড় করাবে কে?
এই পৃথিবীতে যার মাথায় প্রথম এসেছিল
কল্পনা-চিন্তা-ভাবনা তাকে কি আর খুঁজে পাওয়া যাবে?
যদি সম্ভব হয় তবে তার বিচার কোরো।
১৪/০৭/২০২৩