| কবিতা | সব মানুষের মধ্যেই ভগবান আছেন |
| কবি | অর্ঘ্যদীপ চক্রবর্তী |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রতিবাদ |
সব মানুষের মধ্যেই ভগবান আছেন
তাই কোনো মানুষকেই খারাপ কথা বলা উচিত নয়
এতে খারাপ কথা বলা হবে তাঁকেই,
কোনো মানুষকেই ছোটো করে দেখা উচিত নয়
এতে ছোটো করে দেখা হবে তাঁকেই,
কোনো মানুষকেই দুঃখ দেওয়া উচিত নয়
এতে দুঃখ দেওয়া হবে তাঁকেই।
--- অর্ঘ্যদীপ চক্রবর্তী