কবিতা শিবের গান
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

বড়ো শান্ত আমার বাবা
আমার বাবা ভোলাবাবা,
তিনি ত্রিভুবনের ঈশ্বর
মোদের প্রেমের ঈশ্বর।।

কৈলাস চূড়ায় তিনি থাকেন
ধ্যানে মগ্ন হয়ে,
মোদের মনে তিনি থাকেন
রক্ষাকবচ হয়ে।।

বাবাকে ডাকে যারা
উজাড় করে মন-প্রাণ,
তাদের ডাক শোনেন বাবা
তাদের ইচ্ছা পূর্ণ করেন।।

ভক্তি সহকারে যারা
করে শিবপূজা,
শিব তাদের ভালো রাখেন
সকল বিপদ থেকে বাঁচান।।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/১১/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted