কবিতা আমি পথের ধুলো হতে চাই
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ

আমি পথের ধুলো হতে চাই।
মানুষ আমায় পিষে যাক
পিষে যাক জীবজন্তু,
এতে আমার কোনো আক্ষেপ থাকবে না
না কোনো দুঃখ।
এই পথের ধুলোই তো
ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের ধুলো!
এই বিশ্বে এসেছিলেন তিনি,
সারা বিশ্ব ছিল তাঁর শ্রীচরণের তলায়!
আমি শুধু ঐ কারণেই পথের ধুলো হতে চাই।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/১০/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted