কবিতা ভালোবাসা এত যন্ত্রনাময়?
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ, মৃত্যু
Review This Poem

সেই কবে তুমি একবার ভুল করে আমার দিকে তাকিয়েছিলে।
জানো, সেই একবার তাকানোতেই আমি তোমার প্রেমে পড়েছিলাম?
এরপর থেকে আমার দিকে চোখ ফেরালেও আমাকে দ্যাখো না,
দ্যাখো আমার চারপাশ, এদিক-ওদিক।
কেন এমন করো? আর একবারও ভুল করতে ইচ্ছা হয় না?
তুমি কেন বোঝ না, আমি তোমায় ভালোবাসি?
আমি অধীর আগ্রহে থাকি কখন তুমি তাকাবে আমার দিকে-
আমার চোখ দুটো চাতকের মতো হয়ে থাকে!
জানো, তুমি আমার দিকে তাকাও না বলে
এ বুকে দাউদাউ করে আগুন জ্বলে সারাক্ষণ?
শুধু তুমি একবার তাকালেই পুষ্পবৃষ্টি হয়ে সব আগুন নিভে যাবে।
আচ্ছা, আমি যে তোমায় ভালোবাসি
তা তুমি বোঝোনা?
সত্যিই কি ভালোবাসা এত যন্ত্রনাময়?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/০৭/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted