কবিতা ভালোবাসার ইতিহাস
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম

তোমাকে আমি ভালোবাসি
এই কথাটি জোর গলায় বলতে চাই
এত জোরে বলতে চাই যাতে
আকাশ বাতাস সব থরথর ক’রে কাঁপে
আর এর মাধ্যমেই আমাদের ভালোবাসার ইতিহাস গড়ে উঠবে।
তোমার সঙ্গে আমার সংসর্গ
ঠিক লোহা ও চুম্বকের টানের মতো।
তোমার আর আমার ভালোবাসা শুধু ভালোবাসাই নয়,
এ এক বিশাল উপন্যাস
যে উপন্যাস পড়তে গেলে
জন্মের পর জন্ম লেগে যাবে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬

guest
0 Comments
Newest
Oldest Most Voted