কবিতা তোমার প্রতি আমার প্রেম সত্যিই খাঁটি
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

তোমার মনের এত দুঃখ দাও গো আমায় দাও
আমার যত সুখ সবই তুমি নিয়ে নাও।

দেখতে পারিনা ও দুই চোখে এত ব্যথার ছাপ
প্রাণ কেঁদে ওঠে আকুল হয়ে দেখে তোমার ভাব।

কী গো তোমার এত কষ্ট,
কোথায় গো তোমার এত বেদনা?
যত কষ্ট যত বেদনা সকলই দাও আমায়
ওগো তুমি থাকো সুখের ছোঁয়ায়।

পারি যদি তোমার কষ্ট ভোলাতে আমি
বুঝব তখন তোমার প্রতি আমার প্রেম সত্যিই খাঁটি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted