কবিতা জীবন ও কবিতা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

জীবন ঠিক কবিতার মতো।
কবিতায় ছন্দ থাকলে
পড়তে ভালো লাগে।
কবিতায় ছন্দের অভাব হলে
পড়তে কি ভালো লাগে?
‘ছন্দ’কে যদি ‘সুখ’ বলে ভাবি
তাহলে সুখের সময় জীবন ভালো থাকে।
‘ছন্দের অভাব’কে যদি ‘দুঃখ’ বলে ভাবি
তাহলে দুঃখের সময় জীবন কি ভালো থাকে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৮/৬/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted