কবিতা জিজ্ঞাসা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় অন্যান্য
Review This Poem

আচ্ছা, আমাদের এই মুখোমুখি তাকানো
কবে বন্ধ হবে?
হবে না?
আজীবন থাকবে?
জীবনের পরেও?
তার পরের জীবনেও?
এভাবে কতদিন?
একশ, হাজার, এক লাখ, এক কোটি, দশ কোটি বছর…?
পৃথিবীর মৃত্যুর সময় অব্দি?
আসলে আমরা কারা তা আমরাই জানি।
তোমরা জানলে যারা পড়লে?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৮ই জুন,২০২৩,দুপুর ২:৩০, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted