কবিতা একই সূত্রে গাঁথা সবই
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
4/5 - (1 vote)

আমি সেইভাবে শুরু করতে চেয়েছিলাম
যেভাবে শেষ হয়নি।
আমি সেইভাবে হারতে চেয়েছিলাম
যেভাবে জেতা হয়নি।
শুরু শেষ, হারা জেতা, সফলতা ব্যর্থতা, জন্ম মৃত্যু
এগুলো কি শুধুই একে অপরের বিপরীত?
না,তা নয়।
একটির জন্মের সাথে অপরটির জন্ম একই সূত্রে গাঁথা।
তাই আমি একটিকে পেলেও অপরটিকে পেতে চাই নতুন ভাবে,
একটিকে হারিয়েও অপরটিকে হারাতে চাই নতুন করে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted