কবিতা ঈশ্বর সত্য সত্যই ঈশ্বর
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রকৃতি

হে ঈশ্বর,
তুমি আমায় দাও শক্তি।
তুমি আমায় দাও সাহস।
তুমি আমায় দাও বুদ্ধি।

হে ঈশ্বর,
আমি যেন দুঃখে না ভেঙে পড়ি।
আমি যেন মিথ্যার আশ্রয় না নিই।
আমি যেন অন্যায়কে নীরবে সহ্য না করি।

হে ঈশ্বর,
আমি যেন সর্বদা নিজের লক্ষ্যে অবিচল থাকি।
আমি যেন কখনও নিজের মনকে দুর্বল হতে না দিই ।
আমি যেন সদা সত্য ধর্ম সত্য কর্ম করে যাই।

ঈশ্বর সত্য সত্যই ঈশ্বর।
এই বিশ্ব ব্রম্ভান্ড সত্য।
এই সত্যই তিনি, তিনিই ঈশ্বর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted