কবিতা আল্লা আছেন তার প্রমাণ আছে
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম
Review This Poem

আল্লা পৃথিবীতে আছেন আকাশেও আছেন।
তবু কেউ তাঁকে দেখতে পায় না কেন?
তিনি কারও ডাকে সাড়া দেন না কেন?
কারও কি দেখার মতো চোখ আছে?
কেউ কি তাঁকে ডাকার মতো ডাকে?

আল্লা যে আছেন তার প্রমাণ কোথায়?
প্রমাণ?
তিনি আকাশে সূর্য ওঠান চাঁদ ওঠান
মেঘ আনেন বৃষ্টি করান
যে আকাশ তিনি হরেক রঙে ভরিয়ে তোলেন
সেই আকাশেই বিদ্যুতের খেলা দেখান।
তিনি পৃথিবীতে ভূমিকম্প ঘটান
পাহাড়ের মাথা বরফে ঢাকেন
সমুদ্রে তুফান আনেন।
এইগুলিই কি যথেষ্ট প্রমাণ নয়?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/১১/২০২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted