কবিতা পিনাস
কবি মোর্শেদুল হাসান
সময় ১৮ ফাল্গুন, ১৪২৮ বঙ্গাব্দ।
উৎসর্গ দেশ ও জাতি
লিখার স্থান বেইলি রোড, ঢাকা
সম্পৃক্ততা মানবীয় গুনাবলী সৃষ্টি ও সমাজ,দেশের বৈশ্বিক উন্নয়ন বাসনা।
কবিতার বিষয় অন্যান্য

দেশকে শক্তিশালী করে তোলো,
নাহয় নিজেই দূর্বল হয়ে যাবে!

বালু কনা কথা কয়;
উড়িয়া-বেড়িয়া!
আসমানে দূষিত বাতাস ডাকে নিঙড়াইয়া।
ক্লান্ত কাক, ছাড়ে দীর্ঘশ্বাস।
রাজাদের দলে,স্রোতে বিদ্রোহ পিনাস!
নাফসের তদবিরে,কাঁচিতে বরবর খৈ;
চল হৈ হৈ, ঘর খোলা কই?
তালায় পড়েছে ঘুণ!
মিছিলে ছোঁচাইয়া আহারে মারিয়া শাতজাকি রুন!
ভূ-গর্ভস্থ হ্রদে ভাঙ্গনের বীনা;
ভেঙ্গে ফেল বৃত্ত;হিংস্র সীমা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted