| কবিতা | ঈশ্বরী |
| কবি | এনামুল হাসান নাঈম |
| সময় | ০৩ অক্টোবর, ২০২১, দুপুর |
| উৎসর্গ | ঈশ্বরী'কে |
| লিখার স্থান | পটুয়াখালী |
নিঃশব্দ কথকতার ভীরে;
প্রস্থানের কথা উঠলেও-
মনে হয়নি চুক্তিপত্রটি ধ্বংসপ্রায়।
বোধহয় তখন সবটা জুড়েই মুগ্ধ ছিলাম;
ঈশ্বরীর প্রেম প্রতিমায়।
ঈশ্বরী, তোমার প্রস্থানে নিয়ম করে-
নগরীর চন্দ্রমল্লিকারাও কাঁদে।
আচ্ছা! আমাদের দেখা হতে;
কেবল দূরত্বই কি বাদ সাধে?