| কবিতা | দেয়াল |
| কবি | আমিনা আরফান |
| সময় | জানুয়ারি ২০২৬, সকাল ৯:৪৫ মিনিট |
| কবিতার বিষয় | রূপক |
দেখে মনে হয় ভেঙেচুরে গেছে সেই পুরনো দেয়াল,
হয়তোবা সময়ের অদৃশ্য খেয়াল, ধরে রাখে মহীরুহ।
বটগাছের শিকড় আঁকড়ে রাখে মাটির টান,
কখন যে ভাটির টানে জোয়ারের ছোঁয়া লাগে,
লাগে কি চেনা রঙ? কোনো এক মনে জাগে।
কেন যেন নিজেকে কেবলই প্রশ্নবিদ্ধ লাগে,
কার জন্য এ দেয়াল, সময়ের অদৃশ্য খেয়াল,
কে যেন খুব করে বোঝার চেষ্টা করে, এ তো রহস্য কিংবা জানা কথাই।