কবিতা ক্যানভাস জীবন
কবি অলোক নন্দন
লিখার স্থান সিলেট
Review This Poem

হাজারো  রঙিন স্বপ্নে,
রাঙানো এ ক্যানভাসে,
জীবন!

কি সুখের মায়া-আর্তনাদ
অন্ধ নগরীতে রোজ হাসে,

স্বপ্নে!

অবচেতনতার শেষে,
বাষ্পীয় ছবির নিঃশ্বাসে

কল্পনায়!

মানুষের দেয়ালের শব্দে
ঢাকা পড়ে হৃদয়ানন্দ,

কাঁদে!

বিগত শৈশব কোলাহল,
মস্তিষ্ক গৃহে করে চিত্রায়ণ।

হাসির!

অল্প-স্বল্প জমাট কল্প-দল
দ্বিধায় থাকে ম্রিয়মান।

ছলনায়!

সময়ের জলে কি মায়া!
অস্তিত্ব জুড়ে কি ছায়া!

বন্দী-জীবন, শুন্যতার সমীকরন ।
বন্দী-কেমন! আমাদের চিন্তার ধরণ!

পোকা হতে চাই না আমি!
বোকা হতে চাই আমি!
বন্ধুর এ ধোকার দেশে।

বোকার বেশে! 
জীবনানন্দ খেলে যায়!
সবুজ ঘাসে! 
জীবনানন্দ খুঁজে পায়! 
স্বপ্ন!
ঘুমের  সমীকরণ!।

এই আমি,
হয়ে আছি মমি!

বেধে রয়েছি
ত্রিভুজের ভাঁজে,বন্দী ।

আজ শুধুই শুনি, 
বিকেলমুখী গান।

ছুটোছুটি,
সবুজ গন্ধে,

আনন্দের অভিমান। 

স্বচ্ছ বিগত জীবনের মিছিলে
হয়তো তুমিও এখানেই ছিলে!

যায় চলে যায়,

জীবনানন্দ!

আর কবিতার,
রেখে যায়,

মুক্তবৃত্ত ছন্দ।

ঘরের শোভা বাড়ায়।
অথচ নীল আনন্দ।

সবুজ গন্ধকে
বিদায় জানায়!
সবুজ গন্ধকে
বিদায় জানায়!

সবুজ তুমিও,

আমার দেয়ালের
ঘড়ির কাটায়
(শেষ) বিদায় নিও।।

কলাপাতায় ছিঙলা দিয়ে
লিখে দিও-
বন্ধু! ঘাসের পাতার গন্ধ নিও।
ঘাসের পাতার গন্ধ নিও।

|১০.০৮.১৯|৫:৩৭

guest
0 Comments
Newest
Oldest Most Voted