কবিতা আমার দেশ
কবি আলমগীর কবীর
সময় ৩১ জানুয়ারি ২০২১
উৎসর্গ স্বদেশ
লিখার স্থান কৈয়াডেপা, বিশালগড়
সম্পৃক্ততা প্রজাতন্ত্র দিবস (২৬ শে জানুয়ারী)
Review This Poem

ভালোবাসি আমার দেশ
ভারতবর্ষ জন্মভূমি
দেশের জন্য জীবন দিতে
প্রস্তুুত আছি আমি।

এই দেশেতে জন্ম আমার
এই দেশেতেই মরণ
এই দেশের বীর শহীদদের
রাখব সদা স্মরণ।

আমার দেশকে মায়ের মতো
শ্রদ্ধা করি আমি
এই দেশ আমার প্রিয়,
আমার জীবন থেকেও দামী।

আমি যেমন মায়ের কাছে
রয়েছি সদা ঋণী
ভুলছিনা ভুলবনা কভু
ওগো জন্মভূমি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted