কবিতা হলুদ ছোঁয়া
কবি এ কে সরকার শাওন
কাব্যগ্রন্থ কথা-কাব্য
সময় ৮ নভেম্বর ২০১৮
উৎসর্গ নাজমা আশেকীন শাওন
লিখার স্থান প্রান, একডালা, নাটোর।
সম্পৃক্ততা গ্রাম বাংলার হলুদ ফুল। জগলু ও হিমুদের সহজ সর জীবন
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ

কেউ বলে হলুদ
কেউ বলে সোনালী
আমি বলি.......
হলুদ রং সবচেয়ে প্রভাবশালী !
আবেগ-অনুভূতিকে করে উদ্বেলিত
কবিকে করে খেয়ালী!!!

কেউ বনে যায় হিমু
হলুদ পান্জাবী পরে
রক্তলাল পদ্ম হাতে নিয়ে
বনে বাদাড়ে ঘুরে ফিরে মরে!

হলুদ মিশে যায় সবখানেই
সবাইকে ভালবাসে,
হলুদের কাছ নেই ভেদাভেদ
সবারই যে কাজে আসে।

অঘ্রাণে পাকা ধানের
হলুদের সমারেহে
সবার মন-প্রাণ কেড়ে যায়,
কৃষাণ-কৃষাণীর মুখ ফোটে হাসি
তাঁরা ভাসে খুশীর বন্যায়।

বর-কনে আশীর্বাদ লভে
তাজা হলুদের ছোঁয়ায়।
বসন্তরাজ পূর্ণ হয়
হলুদের আভায়,
প্রিয়ার খোঁপা সার্থক হয়
হলুদ গাঁদা ফুলের শোভায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments