কবিতা একুশ মানে
কবি এ কে সরকার শাওন
কাব্যগ্রন্থ আপন-ছায়া
সময় ১৯ ফেব্রুয়ারি ২০১৮
লিখার স্থান ডিসি অফিস, নাটোর।
4/5 - (1 vote)

একুশ মানে

ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ হাত,

প্রতিবাদ আর অধিকারের

প্রত্যয়ী প্রভাত।

 

একুশ মানে উন্নত শীর

মুক্তির চেতনা,

স্বাধীকার উন্মেষ

আর বিজয়ের প্রেরণা।

 

সবার মনে কাল রংয়ে

শোকের ছোয়া বয়,

আমার মনে সব রংয়েই

রক্তক্ষরণ হয়।

 

সাদায় সদা দুঃখ বয়

স্বামীহারা বোনে,

লালে-ফাগুনে আগুন জ্বলে,

দেশপ্রেমিকের মনে।

 

নীল বেদনায় আজো নির্বাক

পুত্রহারা বাবা,

লাল-সবুজের জমিন

মনে ছড়িয়ে যায় প্রভা।

 

 

 

guest
0 Comments
Newest
Oldest Most Voted