| কবিতা | মহাজাগতিক উনুন |
| কবি | এ কে বর্মন |
| সময় | ২০ নভেম্বর, ২০২১, রাত |
| উৎসর্গ | আমি।আমাকেই! |
পৃথিবীর একপাশে আজ অন্ধকারে বেড়িয়েছি পাড়ায়—
এর ঘরে যাবো,তো ওর যাবো দোরে
পেট আর ওইটা! মানুষ মরে এ দু’য়ের ঘোরে।
বৌদির বাড়িতে গিয়ে নেবো জল,
বান্ধবীর থেকে চেয়ে নেবো আগুন
তুমি দেখে নিও,একদিন আমি জ্বালাবোই উনুন।