কবিতা আলো-আঁধারি
কবি এ কে বর্মন
সময় মার্চ ১১, ২০২২, রাত
উৎসর্গ স্পর্শহীন নীল
লিখার স্থান চিলমারী
5/5 - (1 vote)

ক্রমশ আলোর দিকে হেঁটে যাচ্ছো তুমি
ছায়া পড়ে, যত পথ তুমি এগিয়ে যাও
আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ছায়া; তোমারই দেহের মাপে গিলে নেয় আমায়। এখানে গাঢ় অন্ধকার অথচ
অন্ধকার ব’লে কিছু নেই; কেবলই আলোর অনুপস্থিতি।
আলোর পথে জীবন চ’লে গেছে আর তুমিও
সেই পথ ধরে ধীরে ধীরে অতিক্রম করছো,
হৃদয়ের সীমারেখা; বোধহয় এটাই আমি।
আলো আঁধার একত্রে মিলিত হয় না বলে
আমি ভাঙ্গতে পারিনি হৃদয়সীমা, রয়ে গেছি
হয়তো অন্ধকার কিংবা ছায়া বেষ্টিত এক কবি মূর্তি।

রয়ে যেতে হয়.. রয়ে যেতে হয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted