কবিতা আমি তোমায় নিয়ে
কবি আইনুল হক
কবিতার বিষয় অন্যান্য, প্রেম, বিরহ
Review This Poem

আমি তোমায় নিয়ে
কত গান লিখেছি
সেই গানের শিরোনাম শুধু হতাশা
সেখানেতে নেই কোন লালসা
সাজানো তার অঙ্গে মরণ প্রত্যাশা
আমি তোমায় নিয়ে

যত দিতে চাই বন্ধন
সেথা ভালোবাসা নেই
আছে শোকের বসন
আমার প্রশ্নে কোন আপোষ নেই
সে চোখে নেই কোন জিজ্ঞাসা
আমি তোমায় নিয়ে

চারিদিকে হতাশার ক্রন্দন
আশার আলো নেই
নেই জীবনের স্পন্দন
থামেনা কেউ অকারণ
আমার এ রাজ্যে
কোন আশা নেই
আছে সীমাহীন দুর্দশা
আমি তোমায় নিয়ে

guest
0 Comments
Newest
Oldest Most Voted