কবিতা অজানা চোখের ইশারায়
কবি আইনুল হক
কবিতার বিষয় অন্যান্য, আশা, জীবনমুখী, প্রেম, বিরহ
Review This Poem

আমি শুয়ে আছি নিরবে আমার বারান্দায়
রাত নিভে আসে আজানা চোখের ইশারায়
আমার মনের আশা মনেই রইল জেগে হায়
তোমার স্মৃতিরা শুধু শুধু দুঃখ দিল সর্বদাই।

পুরাতন দিনের কথা আছে এ বুকেতে গাঁথা
মনে করি প্রত্যাশা আমার শুধু বাড়ে হতাশা
জড়িয়ে গায়ে দিবারাত্রি কাঙালি ছেঁড়াকাঁথা
আমি আজ করিলাম পরবাস সুখের পিয়াসা।

চাঁদের আলোয় ঝিকিমিকি ঐ আকাশ পান
আমার এগায়ে স্নিগ্ধ বাতাসে বিদারে পরান
বাহিরেতে উঁকি দিয়ে চেয়ে দেখি ডুবিল চান
এখন ধুকে ধুকে মরে পরান বুকের দরজায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted