কবিতা ৯৯ শ্মশানের উত্তাপ- আহমেত কামাল
কবি আহমেত কামাল
সময় ১১ ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান কুমিল্লা, ধর্মপুর
3.5/5 - (2 votes)

৯৯ শ্মশানের উত্তাপ
আহমেত কামাল

তুমি কী এখনও হাঁটো সেই পথে
যে পথের পানে চেয়ে থাকে
আমার স্নেহমাখা হৃদয়?

বাবুই পাখির মায়েরা
কিংবা শালিকের ঝাঁক এখনও কী কিচিরমিচির করে
হলদে রোদের ব্যালকনি তে?

সময় উড়ে যাচ্ছে,, Z গতিতে

অথচ,আমাদের প্রার্থনার উপর বসে আছে
কাক
শঙ্খচিলেরা-
পাশাপাশি
৯৯ টি শ্মশান জ্বালিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted