| কবিতা | বরই পাতার রোদ |
| কবি | আহমেত কামাল |
| সময় | কলাবাগ হাউজিং, কুমিল্লা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
বরই ফুলের রোদ
আহমেত কামাল
পাতা ভেঙে
বসে আছে বাল্যকাল
ও নিভৃতে দেখে যাচ্ছে কারো দাউ,,দাউ,, হৃদয়
বাল্যকালে ওর তেমন ঈদ থাকতো না
তবুও
মা টেনেটুনে গায়ে পরিয়ে দিত মনঃক্ষুন্ন
পায়ে কষ্ট নিয়ে যতদূর হাঁটা যায়,,
ও হেঁটে দেখে আসতো
বাড়ির পিছন
বরই ফুলের রোদ।