কবিতা নীল সূর্যের পৃথিবী
কবি আহমেত কামাল
সময় ১৭ই মে '২০২২
লিখার স্থান শাসনগাছা, কুমিল্লা
Review This Poem

নীল সূর্যের পৃথিবী
আহমেত কামাল

হয়তো খুব শিঘ্রই চলে
যাব,,
দেয়ালে দেয়ালে বৃষ্টি ও বিলাপ এঁকে।

তোমাদের মায়া ছেড়ে – খুব শিঘ্রই হয়তো চলে যাব
অাফিম অন্ধকারে।

কেউ খুঁজো না। হে স্বর্গ পলাতক’রা !
আমাকে কেউ আর ডেকো না মখমলী বিছানায়।

আমি জেনে গেছি
পৃথিবীর রূপ।

জানালা ভেঙে – রোজ নরকের পাখিরা উড়ে উড়ে আমাকে উত্তাপ ছিঁটায়।

আমি ভিজে যাই,,,

এবার আমার কোথাও যেতে ইচ্ছে করছে,,,

আমি যাচ্ছি,,,

আমি যাচ্ছি,,,,

রোজ আমি কবরে গিয়ে, উঁকি দিয়ে দেখি
নীল সূর্যের একটা পৃথিবী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted