| কবিতা | নিস্যন্দ |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৪ মার্চ'২০২২ |
| লিখার স্থান | শাসনগাছা, কুমিল্লা |
নিস্যন্দ
আহমেত কামাল
তোমায় ভাবতে ভাবতে
আমিও এক অসুখের নদী।
কোথাও কোন কথা থাকে না
কাঁদতে কাঁদতে কাকতন্দ্রা হয়ে উঠে চোখ।
কে জেনেছিলো
সামুদ্রিক হাওয়া ভিজিয়ে দিবে ঘুম
আর আমিও
কাশতে কাশতে কুচিকুচি করবো রাত?
আর কোন অভিযোগ রেখো না।
কখনও যদি শীতল হয়ে আসে মন
এ- শ্বাসদমনে
সামান্যই বাসক পাঠিয়ে দিও । তোমার দেহ ধুঁইয়ে।