| কবিতা | দিনগুলি |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৪ ফেব্রুআরি |
| উৎসর্গ | যে আমাকে দাগে দাগে ভরে দিয়েছে জীবন |
| লিখার স্থান | কুমিল্লা, ধর্মপুর |
দিনগুলি
আহমেত কামাল
আহঃ
কী দারুণ!
ক্যালেন্ডারের সব
ঘর-বাড়ি।
টেরাবাঁকা পথ, দু’পাশ ছুঁয়ে
হেঁটে গ্যাছে বাড়ির দিকে _
সিঁথী হাঁসের সাঁতার
জল ছিঁড়ে ছিঁড়ে,,। মাঝে মাঝে এখনও দেখি
স্মৃতিতে।