কবিতা ঘুম-২,
কবি আহমেত কামাল
সময় ৭ ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান কুমিল্লা, ধর্মপুর
Review This Poem

ঘুম-২
আহমেত কামাল

এখানে রাত নামে
পাখিদের কান্না নিয়ে।

সড়কের মতো
বড়ো হয় শ্বাসের দৈর্ঘ্য।

আমি একবার পাখি আঁকতে চেয়েছিলাম
তুমি থামিয়ে, সম্পর্ক বা
প্রেমের বীজ আঁকতে বললে।

পাখিদের নাকী নিজস্ব বাড়ি থাকে না। থাকে না
সম্পর্কের সুতো। কিংবা টান

আমি –
ফিরে যাই সম্পর্কের দিকে –

অথচ,
সম্পর্ক এখন সমুদ্র। রোজ ভাসিয়ে নিয়ে যায় আমার ঘুম। ঢেউয়ে,, ঢেউয়ে,,।

guest
0 Comments
Newest
Oldest Most Voted