| কবিতা | উৎসব |
| কবি | আহমেত কামাল |
| সময় | ৬ই জুন'২০২২ |
| লিখার স্থান | শাসনগাছা, কুমিল্লা |
উৎসব
আহমেত কামাল
জল নাড়ছে
বিবাহিত হাঁস । ফুর্তি ফেটে পড়ছে,,
ছনক্ষেতে
হাতল উর্বরে।
কলাপাতায়
প্রসন্ন দুপুর, নদী নিয়ে কথা বলছে হাওয়ার সঙ্গে,,
এ- নদী পার হলে
আমিও আকাশে উড়িয়ে দিব ৯৯ চুমোর পরিধি।