কবিতা অভাবের মতো
কবি আহমেত কামাল
সময় ১০.৩০ রাত
লিখার স্থান শাসনগাছা, কুমিল্লা
4/5 - (1 vote)

অভাবের মতো
আহমেত কামাল

ঠোঁটের যে বর্ণনা তুমি রেখেছিলে
উদ্বেলিত, উৎফুল্ল হয়ে, ও এখন
আইসক্রিম হতে চাইছে,,,। কারো কারো।

ও এমনিতেই রোগ!

দোষের মতো কিছু একটা
লেপ্টে থাকে __সর্বদা

তবে বিশেষণ রেখনা আর । কোথাও ঘোলাটে হয়ে আসে পৃথিবী।

কখনও যদি পারো। আর সুযোগ যদি
সক্ষমতা দিয়ে থাকে –
অাঙুলের ঘষায় ঘষায় আগুন উঠিয়ে যাও,,,

দ্যাখবে
পইপই করে বলে দিবে তৃপ্তিদায়ক কিছু ভাষা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted