কবিতা বালি হালতের সাঁকো
কবি আফরোজ মেহরুবা
সম্পৃক্ততা কবিতা সংকলন
কবিতার বিষয় অন্যান্য

আউসের পাতার ওপরে, দূ‌রে কাঁপে খেজুরের গাছ
পদ্মবিলের বুকের ওপরে লাল সড়কের নীচে
বালি হালতের সাঁকো।

বরষার কালো দিনে দূর গাঁয়ে চলিতে একেলা
দেখেছিনু এরে –
ওই ও সাঁকোর নীচে ফুলে ফুলে হাওরের পানি,
শোল–পোনা কূলে কূলে চুল্ বুল্ করে,
ও-যেন পানির পোকা মনে হয় মোর।

সাঁকোর ইটের ফাঁকে শালিকের বাসা – সেথা খুঁজে পেতে
ডিম এনে ভাবতাম মনে – ঢের ঢের দিন গেল চলি
তবু কেন হয় নাকো ছানা।

আকাশের মেঘে ঢাকা আলো এসে লাগে,
এ-গাঁয়ের রোদ নামে ও-গাঁয়ের ঝোপের আড়ালে।

আমি যাই না সে দূর্ পথে
ফড়িঙের পিছু পিছু ধেয়ে যে-দিকে
চলে গেছে পাল তোলা নাও।

আকাশের মেঘে ঢাকা আলো এসে লাগে,
ফেঁচকে কেবলি ডাকে – হাঁড়িচাঁচা উড়ে যায় ঘরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments