কবিতা ঘুমোবার আগে
কবি আবুল হাসান
4.5/5 - (2 votes)

কাছে আগুন ছিলো না
আমি চাঁদের আগুনে
শাদা সিগ্রেট জ্বালিয়ে বসেছিলাম কুয়াশায়!
-কে ওখানে?

শীতরাতে পৌষ-পাখির গলা শোনা গেলো জ্যোত্‍স্নায়,
-কে ওখানে?

পাখির কন্ঠের গানে
কুয়াশায় আমি কালো জ্যোত্‍স্না ঘুরে হঠাত্‍ তখন
চাঁদের আগুনে পুড়ে
ছুঁয়ে দিতে উদ্যত হলাম!

অপসৃয়মাণ তুমি?

তোমাকে না ছুঁতে পেরে
আমি নিজ নিয়তির অন্তর্গত রোদনকে বললাম, দেখো
‘আমি আর কাঁদতে পারবো না!

guest
0 Comments
Newest
Oldest Most Voted