কবিতা অপরিচিতি
কবি আবুল হাসান
Review This Poem

যেখানেই যাই আমি, সেখানেই রাত!
স্টেডিয়ামের খোলা আকাশের নীচে রেস্তোরাঁয়
অসীমা যেখানে তার অত নীল চোখের ভিতর
ধরেছে নিটোল দিন নিটোল দুপুর
সেখানে গেলেও তবু আমার কেবলই রাত
আমার কেবলই রাত হয়ে যায়!

guest
0 Comments
Newest
Oldest Most Voted