| কবিতা | সন্ধ্যা |
| কবি | আবরার নূহান |
| সময় | ফেব্রুয়ারি, ২০২০ |
| কবিতার বিষয় | প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক |
ধূসর সন্ধ্যায়
পুরোনো বালিশে কান চেপে ধরে
অনেক পুরোনো করুন প্রতিধ্বনি লুকানো
প্রতিধ্বনি তবুও খুব পরিস্কার
মুক্তির মিছিলে অত্যাচারির গুলিতে
ভাইয়ের শরীরে সীসা বেদ করার
মূহুর্তের প্রতিধ্বনি ঠা ঠা ঠা;
ধূসর সন্ধ্যায়।