কবিতা শিউলি ফুল
কবি আবরার নূহান
সময় মে ০৬, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
5/5 - (4 votes)

তোমারে লেখা চিঠি গুলান
ঠিকানার অভাবে
টুকরো টুকরো হইয়া পইড়া থাকে
শিউলি ফুলের লাহান

সন্ধ্যায় চরম সৌন্দর্য
সবিতার আলোয়
বিষন্ন এক বৃক্ষ।

শিউলি ফুল কি হারানো
মানুষের কথা মনে পড়ায়?
সন্ধ্যায় প্রস্ফুটিত
ভোরের সকাশে মৃত্তিকার বুকে।

যেন এক দুঃখ তরু
তাইজন্যে শিউলিরে
‘ট্রি অব সরোও’
ডাকে লোকে!

তোমারে লেখা,
রাতজাগা চিঠি গুলান
বিষন্ন কোন ভুল
কিংবা ঝরে পড়া শিউলি ফুল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted