কবিতা বসন্ত নেই
কবি আবরার নূহান
সময় এপ্রিল ০৭, ২০২১
কবিতার বিষয় প্রতিবাদ, যুদ্ধ, রাজনৈতিক

স্বাধীনতার স্বর্ণ জয়ন্তি
রক্তকাঞ্চন-রুদ্রপলাশ ফোটে ঐ
নিপীড়িত মানুষের মিছিল
হয়নি শেষ আজো
রক্তঘামে অর্জিত অর্থে কেনা
বুলেটে বিদ্ধ আপন বুক।
লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর
শোকে কাতর জনতার
কোন বসন্ত নেই
পিচ ঢালা রাস্তা
রক্ত সমুদ্র
নিপীড়িত জনতার
কোন বসন্ত নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted