কবিতা জান্নাতি হাসি
কবি আবরার নূহান
সময় অক্টোবর ২৮, ২০১৯
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, রাজনৈতিক
5/5 - (2 votes)

আমরা লড়ে যাই
লড়ে যাই শেষ রক্তবিন্দু অব্দি
আমাদের চেতনায় জান্নাতি বাহারী রঙ
আমরা চোখ খুললেই আলোকিত হয় এই ধরণী
আমাদের রক্ত গোলাপের পাপড়ি
আমাদের জীবনে হতাশা নেই
নেই বেদনার অশ্রু
আছে শুধু জান্নাতি হাসি চিরঅম্লান।

guest
0 Comments
Newest
Oldest Most Voted