| কবিতা | একটি কবিতা |
| কবি | আবরার নূহান |
| সময় | মার্চ ২৬, ২০২০ |
| কবিতার বিষয় | প্রতিবাদ, রাজনৈতিক, রূপক |
১.
একটি কবিতা
প্রতিবাদ
পরিচয় গোপনে
নিরর্থক পরিচয়;
২.
একটি কবিতা
মুক্তির গান
একটি কবিতা
পরিচয় গোপনের নিমিত্ত।
৩.
একটি কবিতা
মুক্তির স্লোগান
পরিচয়হীন
পরিচয় গোপনের স্লোগান
নিরর্থক দুনিয়ার জন্য;
৪.
একটি কবিতা
জান্নাতের জন্য
প্রতিবাদ ন্যায়বিচার
তাগুতের দখলে দুনিয়ার জন্য।
৫.
একটি কবিতা
ন্যায়বিচারের জন্য
পরিচয় গোপনের
রবের কাছে গোপনে।।