কবিতা আমাদের হারাবার কিছু নেই
কবি আবরার নূহান
সময় মার্চ ২৬, ২০২১
কবিতার বিষয় আশা, প্রতিবাদ, যুদ্ধ
4.7/5 - (3 votes)

আমাদের হারাবার কিছু নাই
কর্ডোভা থেকে বাবরি
আমাদের নাই হয়ে যায়

আন্দালুসিয়ার আগুন সমুদ্র পেরিয়ে
বায়তুল মোকারম ছড়িয়ে যায়
আমাদের হারাবার আর কিছু নাই

আকিদার বেড়াজালে
গোলামীর নজরানা দিয়ে যাই

আমাদের শহীদেরা হাসিমুখে
মৃত্যুকে সত্তদা করে যায়
যার শক্তি আমাদের
শিরা-উপশিরায় বয়

আমাদের হারাবার আর কিছু নাই
আমরা কোন কালে লহু প্রবাহে
ভয় নাহি পাই

তবুও কেনো ইস্যুতে ইস্যুতে
বিশৃঙ্খল ফুলেদের ঝরে যাওয়া
কবে আসবে মিছিলের ডাক
আকিদার বেড়াজাল ছিড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ শ্লোগানে
আমাদের এক হওয়ার

নারায়ে তাকবীর,আল্লাহু আকবর তাকবীরে বাতিলের মসনদ তছনছ করে
ধূলায় লুটাবে।

আমাদের তো আর হারাবার কিছু নেই
তবে কেনো এত এত ফুলেদের
বিশৃঙ্খল ঝরে যাওয়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted