কবিতা রুখে দাঁড়াও
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ প্রকৃতি ও সমাজের স্বপ্ন
সময় ১২ই আগস্ট ২০১৯
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ
কবিতার বিষয় প্রতিবাদ
1/5 - (1 vote)

দেখেছি কত ইতিহাস
বয়েছি কত অপমান
সয়েছি কত যন্ত্রণা
বুঝেছি কত কথা
রেখেছি কত প্রশ্ন!
রুখে দাঁড়াও,আর না
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।।
গড়ে তোলো শক্ত এক বল-
দেখেছি কত ইতিহাস
ঝরেছে কত রক্ত
রুখে দাঁড়াও, আর না-
বয়েছি কত অপমান
কখনও করিনি প্রশ্ন!
গড়ে তোলো এক দল
বলো আমরা সবাই ভাই ভাই-
রুখে দাঁড়াও, আর না-
সয়েছি কত যন্ত্রণা;
কেঁদেছে কত আপনজন
ভেঙেছে কত কথা,
রুখে দাঁড়াও, আর না-
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।
গড়ে তোলো শক্ত এক বল-।।

১২/০৮/২০১৯

guest
1 Comment
Newest
Oldest Most Voted
রুদ্র সুশান্ত
3 years ago

সুন্দর