| কবিতা | রক্তে লেখা ভারতবর্ষ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | কাগজের নৌকা |
| সময় | ৫ই আগস্ট ২০২১ |
| উৎসর্গ | সকল সম্মানীয় ব্যক্তিদের ও সকল নাগরিকদের দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিতাটি উৎসর্গ করলাম |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ |
| কবিতার বিষয় | স্বাধীনতা |
কত শহীদের প্রাণের বিনিময়ে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
তোমাকে দুর্ভিক্ষের আগুনে পুড়তে দেখেছি,
মেশিনগানের বুলেটে দেখেছি স্বাধীনতা
তুমি আসবে বলে এ স্বাধীনতা;
হৃদয় কাঁপানো রক্তের নদী বেয়ে
হে স্বাধীনতা তুমি এসেছো,
আমার হাড়-ভাঙা পাঁজরে ফুটে উঠেছে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মেলে ধরবার জন্য হে স্বাধীনতা;
তোমাকে ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা
পাওয়ার জন্য এই স্বাধীনতা।
ভারতবর্ষের প্রতিটি মানুষের ঝাঁঝরা বুকে
যে নাম ফুটে উঠেছে তার নাম স্বাধীনতা
তার নাম দেশপ্রেম, বীরত্বের ছায়া;
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা
এ দেশ পবিত্র জন্মভূমি ভারতবর্ষ।
হাজারো মায়ের কোল খালি করে
তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা
শুধু তোমাকে পাওয়ার জন্য এ ভারতবর্ষ।